সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সাজ্জাদুল মিরাজের জোষ্ঠ পুত্র রোজান চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ১৩ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে পরাজিত হয়ে ২৩ আগস্ট রোববার বিকেল ৪.০০ টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব “সাজ্জাদুল মিরাজের জোষ্ঠ পুত্র, সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তির্ন মেধাবী শিক্ষার্থী, মিনহাজুল ইসলাম রোজান” (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ঢাকা -১৮, আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সহ প্রমুখ তৎক্ষনাৎ হাসপাতালে দেখতে ছুটে যান। রোজান’র মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ও বিএনপি’র সকল অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আগামীকাল (আজ) ২৪ আগষ্ট সোমবার মরহুমের জানাজা সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে, দলীয় সূত্রে জানা যায় মিরপুর  ১,ঈদগাহ্ মাঠে জানাজার নামাজ হতে পারে, তবে কখন তা এখন নিশ্চিত করেননি ( প্রতিবেদন লেখা পর্যন্ত)।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com