শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ফটিকছড়িতে পুলিশের অভিযানে লুট হওয়া পিস্তল ও  বড় সাজ্জাদ বাহিনীর প্রধান শুটার কালা মোবারকসহ ৪ জন আটক 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

অভিযানে কালা মোবারকসহ আটককৃতদের ছবি।

চট্টগ্রামের ফটিকছড়িতে জেলা পুলিশের বিশেষ অভিযানে, পুলিশের সাথে গোলাগুলির পরে কুখ্যাত সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ বাহিনীর অন্যতম প্রধান শুটার মুহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিএমপির কোতোয়ালি থানা থেকে লুট হওয়া একটি ৯ এমএম তরাস পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জান যায় , গত ২৬ আগস্ট ভোর রাতে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর পল্লানপাড়া এলাকার একটি বাড়িতে জেলা পুলিশের বিশেষ দল অভিযান চালায়।

​পুলিশের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালাতে শুরু করে। জবাবে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে চারজনকে অস্ত্রসহ হাতে-নাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— কাঞ্চননগরের মুহাম্মদ মোবারক হোসেন ওরফে কালা মোবারক (৩৭), লেলাং শাহনগরের মোহাম্মদ রাইহান (৪০), একই এলাকার মোঃ ফরিদ (৫০) এবং মোঃ নাছির (৫২)।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত তথ্যের ভিত্তিতে  জানা যায়, গ্রেফতারকৃত কালা মোবারক পাহাড়তলীর বহুল আলোচিত মাকসুদুল হক চৌধুরী (মাসুদ) হত্যা মামলার সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া অন্যতম প্রধান আসামি। সে বড় সাজ্জাদ ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ফটিকছড়ির জামাল ও সাদ্দাম হত্যা, রাউজানের মাসুদ হত্যা এবং নগরের সরোয়ার বাবলা হত্যাসহ একাধিক অস্ত্র ও হত্যা মামলার আসামি এ কালা মোবারক।

​অভিযানের পর পুলিশ তাদের কাছ থেকে একটি ব্রাজিলের তৈরি ৯ এমএম তরাস পিস্তল (যা সিএমপির কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল), একটি ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, একটি পাকিস্তানি রিভলবার, একটি দেশীয় তৈরি পিস্তল, ব্যাটালিয়নসহ ২৩ রাউন্ড তাজা গুলি এবং ব্যবহৃত শটগান ও পিস্তলের বেশ কয়েকটি খোসা উদ্ধার করেছে।

​পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে, পাহাড়তলী মাসুদ হত্যা মামলায় ইতিপূর্বে ধামা ইলিয়াস, আফসার ও দিদারসহ ডেভিড ইমনকে গ্রেফতার করা হয়েছিল। সেই ক্লু ও তথ্যের ভিত্তিতেই ফটিকছড়িতে এই অভিযান চালানো হয়। অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com