রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা নিয়ে তরুণদের সঙ্গে মতবিনিময়

সোমা ঘোষ মনিকা
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

মতবিনিময় সভায় অতিথিদের ছবি। 

ময়মনসিংহে তরুনদের নিয়ে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা,  Freedom of Religion or Belief (FoRB) বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৯ আগস্ট) সকালে নগরীর স্থানীয় সেফরন রেস্টুরেন্টে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধি, তরুণ প্রজন্ম, লেখক, সাংবাদিক, আইনজীবী, শিল্পী ও সমাজকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দলিত প্রতিনিধি শান্তি রামবারিও উপস্থিত ছিলেন।
সভায় ধর্মীয় বিশ্বাস ও ধর্ম পালনের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং তরুণদের সামাজিক দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নিরাপদ সড়ক ও জনপদ নিয়ে চলমান সামাজিক সচেতনতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।
নিরাপদ সড়ক ও জনপদের মুন্না ভাই আলোচনায় তরুণদের সামাজিক দায়বদ্ধতা, পারস্পরিক সহনশীলতা এবং নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিন্নতাকে সম্মান করে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেন।
আলোচনায় উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক ইয়াজদানি কোরায়শী কাজল, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, জয়ন্ত ধর, চিত্রশিল্পী ফারুক হোসাইন, কাব্য সুমী সরকার, ডেভিড অলক রায়, অ্যাডভোকেট সাউদা খাতুন বিপনি, সমাজসেবক আলী ইউসুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এবিষয়ে আইনজীবী সাঈদা খাতুন বিপনি বলেন উস্কানিমূলক বিবৃতি বন্ধের জন্য সবার আগে মেটা ( ফেইসবুক) এর বট বা ফেইক আইডি নিয়ন্ত্রণে আনতে হবে। তাহলে সহিংসতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” আবার অপর দিকে দলিত প্রতিনিধি শান্তি রামবারি বলেন, ধর্মীয় অসহিষ্ণুতা রোধ করতে অবশ্যই জাত বা বর্ণ-বিদ্বেষ রোধ করতে হবে, শুধু দলিত হওয়ার কারনে যোগ্যতা, প্রতিভা ও দক্ষতা থাকা স্বত্ত্বেও দলিতদের অনেকেই পিছিয়ে আছে।
বক্তারা বলেন, ধর্মীয় স্বাধীনতা কেবল নিজ ধর্ম পালনের অধিকার নয়; একই সঙ্গে অন্যের ধর্মীয় বিশ্বাস, আচার ও পরিচয়ের প্রতি সম্মান প্রদর্শনও এর গুরুত্বপূর্ণ অংশ। তরুণদের মধ্যে সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে নিয়মিত সংলাপ ও সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন।
আলোচনা সভা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলে। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। ভবিষ্যতে তরুণদের সম্পৃক্ত করে FoRB, ধর্মীয় সম্প্রীতি, নাগরিক অধিকার ও সামাজিক সচেতনতা নিয়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com