রাজধানীতে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে ৫৫৪ জন গ্রেপ্তার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মিরপুরে সর্বচ্চ ১৭৪ জন, এ সময় ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। অভিযানে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির বিভিন্ন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৭৪ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ওয়ারী বিভাগ ৮৫ জন, উত্তরা বিভাগ ৬১ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, গুলশান বিভাগ ৪৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন এবং রমনা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ ৪ জন এবং সিটিটিসি বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করে।
Leave a Reply