রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

মিরপুরে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির নবনির্বাচিত আঞ্চলিক কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

রাজধানী মিরপুরে বৃহস্পতিবার ১৯ ই ডিসেম্বর, ৮ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার (চিড়িয়াখানা রোড) বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি’র (বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটি)’র অভিষেক অনুষ্ঠান ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত ৯টি থানার সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, দুইটি ধাপে অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রথম ধাপে পরিচিতি পর্ব ও শপথ গ্রহণ এবং আলোচনা সভা, ক্রেষ্ট প্রদান, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রন্জু, কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথিঃ আলহাজ্ব খায়ের উদ্দীন মন্টু প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সহ উপস্থিত বৃহত্তর মিরপুর আঞ্চলিক কমিটির (৯টি থানা) সকল নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অটোমোবাইল ওয়ার্কসপ মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নে এক হয়ে কাজ করার কথা বলেন, এই সমিতি হওয়ায় সকলেই উপকৃত হবেন বলেও উল্লেখ করেন,

সভা শেষে অটোমোবাইল এ বিশেষ অবদান রাখায় সম্মান স্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয় কেন্দ্রীয় কমিটির মহাসচিবকে।

মোঃ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com