1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত
ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু

২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।

ছবি সংগৃহীত

এসময়, তার ছোট ভাই বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।

জানা গেছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন তিনি । সেখান থেকে নয়াপল্টনে (দলীয়) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন।

২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয় আব্দুস সালাম পিন্টু। একই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। সম্প্রতি হাইকোর্টে এই মামলার রায়ে খালাস পায় পিন্টুসহ অন্যরা।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12