শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

৮ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

রাজধানী মিরপুরে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন শাহআলী থানার অন্তর্ভুক্ত ৮ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ই ফেব্রুয়ারী ২০২৫ (বুধবার) মিরপুর-১, চিড়িয়াখানা রোড সংলগ্ন, ঈদগাহ মাঠ প্রাঙ্গনে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর কর্মী সভাটি হওয়াতে সাধারণ কর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা ও খুশির আমেজ লক্ষ করা গেছে, ৮ নং ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা বর্নাট্য মিছিল নিয়ে সভাস্থলে যথা সময়ে ২.০০ টায় আসতে থাকে, সময় গড়ানোর সাথে সাথে কানায় কানায় পূর্ণতা লাভ করে সভাস্থল ঈদগাহ মাঠ প্রাঙ্গন। পবিত্র কোরআন শরিফ পাঠের পর জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যেমে শুরু হয় কর্মীসভার আনুষ্ঠানিকতা।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, শরীফ উদ্দীন জুয়েল, আহ্বায়ক, ঢাকা মহানগর (উত্তর) যুবদল। অনুষ্ঠান উদ্বোধন করেণ, সাজ্জাদুল মিরাজ, সদস্য সচিব ঢাকা মহানগর (উত্তর) যুবদল। বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন। মনিরুল ইসলাম মনির, যুগ্ন আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর, যুবদল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর যুবদল।
ছাড়াও শাহআলী থানা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, শাহ্আলী থানা যুবদল নেতা আব্দুর রহমান নয়ন, আব্দুল্লাহ্ পাটুয়ারী,মাহবুব, মেহেদী, জহির সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপির সহযোগী সংগঠনের নেত্রী বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home4/pachattar/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2026 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com