1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), এমপি’র সহধর্মিণী ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

ছবি সংগৃহীত। 

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য, হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজ শনিবার সকাল ১১:২৯ মিঃ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা: দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ-সদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

দিলারা হাফিজের মরদেহ আগামী রবিবার ২৯/০৩/২০২৬ তারিখ সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মরহুমার নামাযে জানাযা আগামী সোমবার ৩০/০৩/২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানা যায় ।

উল্লেখ্য, দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মাতা করিমুন্নেছা খাতুন চৌধুরী।
তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, তিনি সরকারি ইডেন কলেজে প্রভাষক হিসেবে চাকুরি জীবন শুরু করেন।
পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12