সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

দেয়াল ভেঙে মোবাইলের দোকানে চুরি, দুই চোর গ্রেপ্তার 

সোমা ঘোষ মনিকা
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

দেয়াল ভেঙে মোবাইলের দোকানে চুরি, দুই চোর গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলপুরে দেয়াল ভেঙে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও নকল মোবাইল উদ্ধার করা হয়।
গত ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে ফুলপুর গোলচত্বর সংলগ্ন বঙ্গবন্ধু মোবাইল মার্কেটের “নূর টেলিকম” নামের দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনাটি দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণ হয় এবং পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ফুলপুর থানায় ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ নম্বর মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ময়মনসিংহের নির্দেশনায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক মোহাম্মদ জিকরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ রবিন (১৯), পিতা- আহাম্মদ আলী, মাতা- পারুল বেগম, গ্রাম- মাঝিয়াকান্দা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ।
২। মোঃ আশরাফুল (২৬), পিতা- আব্দুস সালাম, মাতা- ইনুফা খাতুন, গ্রাম- আশি পাঁচ কাহনিয়া, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিনের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে আটটি সিম্ফনি এ-৩০, তিনটি সিম্ফনি এ-২০, দুটি সিম্ফনি এল-১৩৭, একটি সিম্ফনি এল-৪৮, একটি আইটেল-৫২, একটি নকিয়া-১০৮, একটি নকিয়া-১০৫ এবং তিনটি পুরাতন বাটন ফোন। উদ্ধার হওয়া মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ১০টি নকল মোবাইল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রবিনের বিরুদ্ধে এর আগেও হালুয়াঘাট থানায় একটি চুরির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com