শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

নাসিরুদ্দীন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত ডিএমপি’র যুগ্ম কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

ছবি সংগৃহীত। 

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী’র দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ মিয়া বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসা করতে হবে, তিনি ওই বক্তব্য কেন দিয়েছেন। তার কাছে মনে হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তা না হলে তিনি এ কথা কেন বলবেন?

প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে বলতে পারবেন।

এর আগে গত ২১ আগস্ট রাতে রাজধানীর নেভিগলিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা তিনটি দাবিতে রাজপথে আছেন। দাবিগুলো হলো আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার। এসব দাবি সরকার না মানায় তিনি বলেন, দাবিগুলো মানলে ঢাকা শহরে আর ককটেল ফাটবে না।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com