শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে,সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে – মামুনুল হক।

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

আল্লামা মামুনুল হক, ছবি সংগৃহীত। 
ফরিদপুরের সদরপুরে খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, গণভোটের রায় অনুযায়ীই বর্তমান শাসনব্যবস্থা পরিচালনা করতে হবে।

তিনি আরো বলেন, জনগনের গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন।

৯ আগষ্ট  (রোববার) রাতে ফরিদপুর সদরপুর স্টেডিয়ামে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত “নাগরিক সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, দেশের বিপুল অর্থ ব্যয় করে আয়োজিত গণভোটে শতকরা ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে তাদের প্রতিক্রিয়া ভোটের মাধ্যমে রায় দিয়েছিলেন, এটি জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট।

৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যে প্রস্তুতকৃত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় জনগণের সেই রায় ও চাওয়া অনুযায়ী জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব।

তাদের বর্তমান আন্দোলন সরকার পতনের জন্য নয়, বরং জনগণের সেই রায়ের পূর্ণ বাস্তবায়নের জন্য।

প্রশাসনের সংস্কার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিগত সরকারের আমলের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অতীতে প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগ এবং ‘পুলিশ লীগ’ তৈরি করে পুরো রাষ্ট্রীয় কাঠামোকে দলীয়করণ করা হয়েছিল। ভবিষ্যতে কোনো বিশেষ দলের প্রভাবমুক্ত রেখে প্রশাসনিক নিয়োগ সুনিশ্চিত করতে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সার্ভিস কমিশন গঠনের জোর দাবি জানান তিনি।

ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হোসাইন এবং সদরপুর উপজেলা সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী প্রমুখ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।

 

Pachattar. tv নিউজটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home4/pachattar/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2026 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com