নাসীরুদ্দিন পাটোয়ারী ছবি সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করার পর গত আট দিনে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্র বিতরণের পূর্বঘোষিত সময় শেষ হলেও তা আরও সাত দিন বাড়ানো হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির মনোনয়নপত্র কেনা যাবে।
১৪ ই নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘আগামী কয়েক দিনে আমরা এই লক্ষ্যমাত্রা ইনশাআল্লাহ পৌঁছাতে পারব।’ আমরা জনগনের প্রতিনিধিদের সংসদে পাঠাতে চাই, আমরা ইতিমধ্যে ভাল সাড়া পেয়েছি
ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাদের অস্থায়ী কার্যালয় বাংলা মটোর, রূপায়ণ ট্রেড সেন্টার, ২য় তলায় অথবা অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম নেয়া যাবে বলেন তিনি।
Leave a Reply