সালেহউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা ছবি সংগৃহীত।
আসন নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। তাই এই সিদ্ধান্ত। নির্বাচনের জন্য আগের সিদ্ধান্ত অনুযায়ী ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হবে না, তবে যেই কেন্দ্রগুলো ঝুকিপূর্ণ সেখানে দেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply