আগুন লাগার ছবি।
সম্প্রতি আগুনের ঘটনা ঘটেই চলছে, সারাদেশে যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ১৯ ই নভেম্বর ভোরে ময়মনসিংহ রেলস্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গান পাউডারের গন্ধে আতঙ্ক ছড়ায়,আগুন দ্রুত নিয়ন্ত্রণে আরএনবি ও জিআরপি
ময়মনসিংহ রেলস্টেশনে ভোররাতে দাড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার ঠিক পরপরই বগির ভেতর থেকে তীব্র গান পাউডারের গন্ধ পাওয়া যায়, যা সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। ঘটনার সঙ্গে সঙ্গে স্টেশনে দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি এবং জিআরপি দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন বগির ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি এবং যাত্রীরা।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, আগুনে বগির ভেতরে আংশিক ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। বগিটি দ্রুত খালি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে পুরো স্টেশন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে জিআরপি। স্টেশন মাস্টার বলেন, “গান পাউডারের গন্ধ পাওয়া যাওয়ার কারণে আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। দ্রুত ব্যবস্থা না নিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত।”
অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত এবং গান পাউডার ব্যবহারের উদ্দেশ্য কী ছিল তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply