1. monir5279@gmail.com : admi2019 :
  2. editor@pachattar.tv : Pachattar TV : Pachattar TV
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু হত্যা মামলার তিন আসামী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত

গ্রেপ্তারকৃত তিনজন আসামি 

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননা ও মহানবী ( সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে তোলে মব সৃষ্টির মাধ্যমে ফ্যাক্টরি শ্রমিক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৬, তারিখ: ১৯/১২/২০২৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন, আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯), উভয়েই ভালুকা থানা এলাকার বাসিন্দা ও নাজমুল (২১), জেলা  ব্রাহ্মণবাড়িয়া। উল্লেখ্য গত ১৮ ই ডিসেম্বর সন্ধ্যা আনঃ ৭.০০ টার দিকে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননা ও মহানবী (সা.)

‘র সম্পর্কে কটূক্তি করায়, ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে  বিক্ষুব্ধ জনতা দিপু নামের এক যুবকের উপর হামলা চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃত লাশটিকে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazar_pachattar12