সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

৯৩ নং ওয়ার্ড ছাত্র দলের আহ্বায়ক শান্ত ও হাবিব  সদস্য সচিব সহ ১৫ বিশিষ্ট কমিটি অনুমোদন

মোঃ নাশির উদ্দিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ঢাকা মহানগর পশ্চিম জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন শাহ আলী থানার অন্তর্ভুক্ত ৯৩ নং ওয়ার্ড ছাত্র দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে শাহ আলী থানা ছাত্র দল।

 

শনিবার ২ এপ্রিল শাহআলী থানা ছাত্র দলের আহ্বায়ক সাব্বির হোসেন সজিব ও তানজিব আলামিন আহনাফ কর্তৃক সাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘদিন পরে হলেও এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় এলাকায় আনন্দ বিরাজ করছে ওয়ার্ড ছাত্র দলের নেতাকর্মীদের মাঝে।

কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক শান্ত ইসলাম ও সদস্য সচিব হাবিবুর রহমান।

৯৩ নং ওয়ার্ডের আহ্বায়ক বলেন, সর্ব প্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি।

আমরা বিগত বছরগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপি’ চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয়,ছাত্রদল, মহানগরসহ সকল থানাগুলো রাজপথে ছিলাম।

আজ আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শাহআলী থানার আহ্বায়ক ও সদস্য সচিব এবং ঢাকা মহানগর পশ্চিমের নেত্রীবৃন্দকে।

পরিশ্রম কখনো বৃথা যায় না, সিনিয়র নেত্রীবৃন্দ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়াই প্রমাণ করে , এ কমিটি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল বলে তিনি জানান।

সকলের নিকট চাইলেন দোয়া ও ভালবাসা। তিনি বলেন, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই ছাত্র দলের লক্ষ্য, আপনারা সকলে আমার ও আমাদের কমিটির সকল সদস্যদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদেরই সন্তান।

আমরা আপনাদের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com