শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

মিরপুরে মধ্যরাতে রাড্ডা’য় হামলা ভাঙ্গচুর লুটপাট, “সন্ধ্যায় সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ” সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ’র আয়োজনে সংবাদ সম্মেলনের ছবি। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৩০ মিঃ।

রাজধানী মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের স্থাপনা ভাঙচুর, লুটপাট ও জমির দখল নিয়ে ২৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেছে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ হতে ২০০৬ সালে  বরাদ্দপ্রাপ্ত ও রেজিষ্ট্রে মূলে প্লটের মালিক সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ যার সরকারি নিবন্ধীত  গভ: রেজি নং-৩৫/৯২, সংশোধনী নিবন্ধন নং ৩৫/৩৮, অস্থায়ী কার্যালয়: ১৪১ নং বৈশাখী সুপার মার্কেট, মিরপুর-১, ঢাকা-১২১৬।

নিম্নে বর্ণিত প্লটের তফসিল হলো:  ঢাকা মিরপুরস্থ সেকশন-১, ব্লক-ডি, এভিনিউ ৪ এর ৬নং প্রাতিষ্ঠানিক প্লটের দক্ষিণ পার্শ্বের ৬/১ নং প্লটের পরিমান ১০ কাঠা।

সমিতির পক্ষ হতে দাবি করা হয় , জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছ থেকে ২০০৬ সালে বরাদ্দ পাওয়ার পরও দীর্ঘদিন ধরে জমিটি তাদের দখলে নিতে পারেনি । এ নিয়ে একাধিকবার মহামান্য আদালত  উচ্ছেদের আদেশ দিলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি, জমির দখল বুঝে নিতে পারেনি সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিঃ বরাদ্দ কৃত জমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসকল অভিযোগ করেন  সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ  সম্পাদক শাহ আলম।

শাহ আলম বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে ২০০৬ সালে সমিতির নামে জমিটি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু বরাদ্দ পাওয়ার পরও বিভিন্ন কারণে সমিতি জমিটি দখলে যেতে পারেনি। তাঁর অভিযোগ, বিগত সরকারের সময়ে সাবেক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কাশেম মোল্লা ও  রাজনৈতিক  প্রভাবে দীর্ঘদিন ধরে রাড্ডা ক্লিনিকের পক্ষ থেকে জমিটি দখল করে রাখা হয়েছিল।

এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের  বক্তব্য ও সরকারি নথিপত্র উপস্থাপন করেন, সংবাদ সম্মেলনে উপস্থিত সমিতির নেতারা ‘গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতের ঘটনার সঙ্গে আমরা জড়িত নই কে বা কাঁহারা এ ধরনের হামলা ও ভাঙ্গচুর করেছে আমরা জানিনা বলে জানান’ সমিতির সম্পাদক শাহ আলম দাবি করেন, রাতের আঁধারে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের স্থাপনা ভাঙার ঘটনার সঙ্গে সমিতির কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরো বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখতে পাই আমাদের জায়গাটি খালি অবস্থায় রয়েছে। এরপর সমিতির পক্ষ থেকে সেখানে আমাদের সাইনবোর্ড লাগানো হয়।

ঘটনাটি জানার পর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন,পরে থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি আইনগতভাবে উপস্থাপনের অংশ হিসেবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তবে দখল নিয়ে বিরোধের নিষ্পত্তি চান সমিতির নেতারাও,  সংবাদ সম্মেলনে সমিতির নেতারা বলেন, জমিটির বরাদ্দ, দখল ও পূর্ববর্তী উচ্ছেদ আদেশের বিষয়গুলো সরকারি নথিপত্রের আলোকে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে কোনো পক্ষ বেআইনিভাবে জমি দখল করে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান উপস্থিত নেতারা।

তাদের ভাষ্যমতে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দপত্র, উচ্ছেদ-সংক্রান্ত আদেশ এবং সংশ্লিষ্ট সরকারি নথি পর্যালোচনার মাধ্যমে জমিটির প্রকৃত মালিকানা ও বৈধ দখলদারিত্ব নির্ধারণ করা সম্ভব যা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম।

এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইতোমধ্যে শাহ আলী থানায় মামলা হয়েছে। মামলায় কয়েকশ ব্যক্তিকে আসামি করার কথা জানিয়েছে শাহ আলী থানা পুলিশ। ফলে একই জমিকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি সামনে আসায় ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও সরকারি নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি আরও জোরালো হয়েছে।

নথি-পত্র  যাচাই ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁরা বলেন, জমির বরাদ্দ ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকলে তা আইনশৃঙ্খলা পরিস্থিতির বাইরে গিয়ে প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা প্রয়োজন।

বিশেষ করে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের স্থাপনা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এবং একই সঙ্গে জমির বৈধ দখল নিয়ে সমিতির দাবিকে আলাদাভাবে তদন্ত করে দেখা জরুরী বলে জানান। আদো ও  রাড্ডা এমসিএইসএফপি সেন্টারের কোনো জায়গা এখানে ছিলো না, তারা আমাদের বরাদ্দকৃত জায়গা ভোগদখল করে রেখেছিল দীর্ঘ ২০ বছর,এমনই জোড়ালো দাবী করে বলেন, আমাদের জায়গা আমরা ফেরত পেয়েছি বলে দাবি করেন সমমনা দোকানদার সমিতি লিমিটেডের সদস্যরা।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com