বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫১ বোতল ভারতীয় মদ, ইয়াবাসহ দুজন আটক ‎

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও গ্রেপ্তার দুজনের ছবি। 


গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় অ্যালকোহলযুক্ত মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), গাইবান্ধার অভিযানিক দল।

এ সময় মাদক ব্যবসায়ে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

‎মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে সদর থানাধীন কামারজানি ইউনিয়নের বটতলা (মাংস হাটি) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মো. আবুল কালামের নিজ দখলীয় মুরগির দোকানে তল্লাশি চালিয়ে মাটিতে পুঁতে রাখা এবং দোকানের বেড়ায় ঝুলিয়ে রাখা অবস্থায় ৫১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ছিল Ice Vodka, McDowell’s No.1 এবং Ember Gold ব্র্যান্ডের মদ। এছাড়া একটি সাদা জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তার কৃতরা হলো:  কামাতকানি ইউনিয়নের গোহাট এলাকার মো. আবুল কালাম (৪৫) এবং খোলাহাটী ইউনিয়নের দক্ষিণ আইনালের তাড়ী এলাকার মো. সবুজ মিয়া (২৮)।

‎জব্দকৃত মদের মোট পরিমাণ ১৭ লিটার ৮৭৫ মিলিলিটার এবং উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।

‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com