প্রয়াত সংগীত শিল্পী আব্দুল জাব্বার ছবি সংগৃহীত।
সংগীত শিল্পী আব্দুল জাব্বারের আজ নবম মৃত্যু বার্ষিকী ৩০ আগস্ট আজকের এই দিনে সাবেক (পিজি হাসপাতাল) BSMMU বিএসএমএমইউ হাসপাতালে ২০১৭ সালে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন। প্রয়াত এ কিংবদন্তি সঙ্গীত শিল্পীর আজ নবম মৃত্যু বার্ষিকী, দিনটি যথাযথ গুরুত্ব সহকারে তার পরিবারের সদস্য সহ তার ভক্ত অনুরাগীরা পালন করেন।
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগাতে তাঁর অবদান অবিস্মরণীয়। এই কালজয়ী শিল্পীর স্মৃতি ও কীর্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জ্ঞানার্থে নিচে তুলে ধরা হলো:
কালজয়ী: তাঁর গাওয়া ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’, এবং ‘তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়’ গান তিনটি ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নেয়।
মহান মুক্তিযুদ্ধে অবদান : ১৯৭১ সালে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিভিন্ন উদ্বুদ্ধকরণ গান পরিবেশন করেন।,এছাড়া তিনি ভারতীয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সাথে নিয়ে বোম্বাইয়ের (মুম্বাই) বিভিন্ন স্থানে গণসংগীত গেয়ে প্রাপ্ত ১২ লাখ রুপি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন।
সম্মাননা ও পুরস্কার হিসেবে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক (১৯৮০), স্বাধীনতা পুরস্কার (১৯৯৬) এবং বঙ্গবন্ধু স্বর্ণপদক (১৯৭৩) সহ বহু মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন।
কিংবদন্তি এই সুরসৈনিকের প্রয়াণ দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাংলাদেশের সকল শ্রেণির পেশার মানুষ।
Leave a Reply