সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী অস্থিরতা – নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গসংগঠন। রাজধানী ঢাকা মহানগর উত্তরের আওতাধীন শাহআলী থানার বিএনপি’র উদ্যোগে ২৯ ই জুন ( সোমবার) বাদ আসরের পর শাহআলী থানা ও ৮ নং ওয়ার্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি এইচ ব্লকের ১৪ নম্বর সংলগ্ন বিএনপি অফিস থেকে শুরু হয়ে শাহআলী থানা হয়ে ডি ব্লক, ৮ নং রোড, উত্তর বিশিলের বিভিন্ন রোড প্রদক্ষিণ করে  পুনরায় কাজিফুরি হয়ে এইচ ব্লক ১৪ নম্বর রোডে ৮ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

এই বিশাল মিছিলটির নেতৃত্ব দেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।  এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন শাহআলী থানা বিএনপি,

সহ সভাপতি আবু রাহিদ রাহা, সিনিয়র সহ সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি, ফারুক মোল্লা সদস্য,ওয়ার্ড বিএনপি, ইসলাম গাজী,আনোয়ার দপ্তর সম্পাদক ৮নং ওয়ার্ড বিএনপি, মাজেদ মির্জা হারুন সহ আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা বাদশা ভাসানী, হাফিজ শাহআলী থানা বিএনপি, মোঃ মনির হোসেন যুগ্ম আহবায়ক শ্রমিকদল শাহআলী থানা।
এসময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ বিষয়ে ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, আমরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মূলক নাশকতা,নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সর্বদা প্রস্তুত রয়েছি।
তাদের সকল অপতৎপরতা রুখে দিতে আমরা ৮ নং ওয়ার্ড শাহআলী থানা জাতীয়তাবাদী দল (বিএনপি) মাঠে রয়েছি।

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com