বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

এসএসসিতে অকৃতকার্য হওয়ায়, স্কুলছাত্রী কারিনা পালের মৃত্যু

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

নিহত কারিনা পালের ছবি সংগৃহীত। 

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় স্কুলছাত্রী কারিনা পালের মৃত্যু হয়েছে বাগমারায়।

 

রাজশাহীর বাগমারা উপজেলায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে হতাশা গ্রস্ত হয়ে পড়ে কারিনা পাল (১৬) নামে এক এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা শিক্ষার্থী’র মৃত্যু হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
কারিনা পাল ওই গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলো।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, তিনি রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলাফল নিয়ে হতাশ হয়ে পড়ার পর পরিবারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসা জন্য হাসপাতালে নিয়ে যায় । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল বলেন, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন, তবে ফলাফল খারাপ হতেই পারে, তাই বলে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল ।

এ বিষয়ে শিক্ষক ও স্থানীয়রা বলেন, পরীক্ষার ফলাফল জীবনের শেষ কথা নয়। শিক্ষার্থীদের ফলাফল নিয়ে হতাশ না হয়ে পরিবার, শিক্ষক ও স্বজনদের সঙ্গে কথা বলা এবং প্রয়োজন হলে মানসিক ভাবে তাদের সহযোগিতা করা, সাহস ও হারানো মনোবল ফিরে পেতে তাদের পাশে থাকার কোন বিকল্প নেই।

 

Pachattar. tv নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর জানতে লগইন করুনঃwww.pachattar. tv
© All rights reserved © 2021 pachattar.tv
Theme Dwonload From ThemesBazar.Com