অগ্নিকান্ডের সময়ে তোলা ছবি।
রাজধানী পুরান ঢাকা বংশালের মুকিমবাজার হেলমেট’র গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, ‘সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দীর্ঘক্ষন চেষ্টা চলায়।
সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোন খবর এখন পাওয়া যায়নি।
Leave a Reply